লাগাতার ধর্মঘটে পুরোপুরি অচল চট্টগ্রাম বন্দর জেটিতে অলস বসে আছে বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্য নিয়ে আসা ১১টি জাহাজ। ক্রেনের নড়াচড়া নেই, পণ্য ওঠানো-নামানো বন্ধ।